আমি আলহাজ¦ মোঃ সাজ্জাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা ও পেশাগত অবসর প্রাপ্ত একজন ব্যাংকার, জনতা ব্যাংক লিমিটেডের এফএজিম (অবসর প্রাপ্ত) হিসাবে আমি দীর্ঘ ৪০ বছর মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম। সেই প্রেক্ষিতে আমার সম্মান ও সুনাম আছে। বর্তমানে আমি অবসর প্রাপ্ত, কিন্তু মানব সেবা করায় আমার জীবনের প্রধান লক্ষ্য হওয়ায় আমি আমার সহধর্মীনি সাদেকা খাতুনের সাথে একাত্ত প্রকাশ করে নার্সিং এর মতো সেবা মুলক কাজে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে গড়ে তুলেছি সাদেকা খাতুন (অধ্যক্ষ অবঃ) নার্সিং ইনস্টিটিউট,রাজশাহী। আমাদের মাথা ও হৃদয় একসাথে আমরা ক্রমাগত একটি ভাল নার্সিং পরিবেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি সাদেকা খাতুন (অধ্যক্ষ অবঃ) নার্সিং ইনস্টিটিউট,রাজশাহী এর পূর্বশর্ত এবং কাঠামোগত শক্তি রয়েছে। যা দেশের অন্যতম সেরা নার্সিং ইনস্টিটিউটের নাম ও খ্যাতি অর্জনে সহায়তা করবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফ কোর্সের জন্য নথিভূক্ত শিক্ষার্থীরা ৩য় ব্যাচ হবেন। তাদের জন্য রইল হৃদয় নিংড়ানো ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা যা সম্মুখে এগিয়ে যাওয়ার পথ প্রসস্থ করবে।
আমাদের রয়েছে সুসজ্জিত লাইব্রেরী এবং ক্লিনিকাল সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্প শিক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের যোগ্য ও নিবেদিত শিক্ষকদের একটি দল রয়েছে যারা শিক্ষার্থীদের মধ্যে সেরাটি বের করে আনবে। আমাদের ফোকাস শুধুমাত্র একাডেমিক উৎকর্ষই নয় বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সর্বাঙ্গীন ব্যাক্তিত্ব বিকাশে সাহায্য করবে।
দারিদ্র ও দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা শেষে স্বাস্থ্য সেবা দানের জন্যই প্রতিষ্ঠিত করেছি এই প্রতিষ্ঠান।